শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ করুন: পশ্চিমা বিশ্বকে ব্রিটিশ রাজনীতিক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধান জেরেমি কোরবিন বলেছেন, ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের অস্ত্র দেয়া বন্ধ করা উচিত কারণ ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে শুধু রাশিয়ার সাথে চলমান সংঘাত বিস্তার লাভ করবে; এর অবসান হবে না। পশ্চিমা বিশ্বের নেতারা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তেমন কোনো কথা না বলায় তাদের সমালোচনা করেন ব্রিটিশ এই রাজনীতিক। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে কোরবিন আরো বলেন, “অস্ত্র ঢালার মাধ্যমে আমরা কোনদিন এই সমস্যার সমাধান করতে পারব না বরং এটি শুধু যুদ্ধকে দীর্ঘায়িত করবে। তাতে আমাদেরকে বছরের পর বছর ধরে এই সংঘাত দেখতে হবে।” জেরেমি কোরবিন বলেন, বিশ্বের তেমন কোনো নেতাই শান্তি শব্দটি উচ্চারণ করছেন না দেখে তিনি বিশেষভাবে হতাশ। তারা শুধু যুদ্ধ পছন্দ করেন এবং যুদ্ধের ভাষা ব্যবহার করছেন। লেবার দলের সাবেক এ নেতা যুদ্ধ দীর্ঘায়িত করার বিপর্যয়কর পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এতে ইউক্রেন এবং রাশিয়ার জনগণের দুর্ভোগ বাড়বে, পাশাপাশি সারা বিশ্বের নিরাপত্তা এবং স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। ফলে চলমান এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য বিশ্বের নেতাদের প্রচেষ্টা জোরদার করা উচিত। ইউক্রেন-রাশিয়া সংঘাত সমাধানের ক্ষেত্রে জেরেমি কোরবিন জাতিসংঘকে কেন্দ্রীয় ভ‚মিকায় দেখতে চান। এ ছাড়া আফ্রিকান ইউনিয়ন এবং আরব লীগ যুদ্ধ বিরতির ক্ষেত্রে আলোচনায় সহযোগিতা করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। নিজের রাজনৈতিক দলের ভেতরে ইহুদিবাদ-বিরোধী চেতনা ছড়িয়ে দেয়ার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে লেবার দলে জেরেমি কোরবিনের সদস্যপদ স্থগিত করা হয়। এরপর থেকে তিনি বিশ্ব শান্তি, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র, ও সামাজিক বৈষম্য দূরীকরণ নিয়ে কাজ করছেন। পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com