শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

খুলনা জেলায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকারি কাজের স্বার্থে ভূমি অধিগ্রহণ করা হয়। এই ক্ষতিপূরণের টাকা ভূমির মালিকদের নিজের কাজে লাগাতে হবে। যার নামে যত টাকার চেক ইস্যু করা হয়েছে, সেই পরিমাণ টাকাই ব্যাংকের একাউন্টে জমা হবে। তিনি বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া অথবা ক্ষতিপূরণের এল এ চেক পাওয়ার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হলে অবশ্যই জেলা প্রশাসনকে জানাতে হবে। ক্ষতিপূরণের অর্থ বিতরণের ক্ষেত্রে কোন অবৈধ লেনদেন সহ্য করা হবে না। অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী অন্যায়ের সাথে জড়িত থাকলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ১৩ জনের মাঝে ৫৩ লাখ ৭৫ হাজার আটশত ৭০ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোছাঃ শাহানাজ পারভীন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com