সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে স্কুলের চোরাই গ্রীলসহ চোর আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে গোদাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গ্রীল চোরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। স্কুলের প্রধান শিক্ষক জেসমিন আরা ডলি জানান, বুধবার বিকেলে স্কুল ছুটির পর কেউ না থাকার সুযোগে আশাশুনি সদরের শ্রীকলস গ্রামের ওয়াদুদ গাজীর ছেলে ভ্যানচালক স্কুলের গ্রীল খুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে আমরা খোঁজ খবর নিয়ে দেখি গ্রীলটি সে চাম্পাফুল বাজারের ভাংড়ি ব্যাবসায়ী আব্দুল করিমের কাছে বিক্রি করেছে। এরপর ওই ব্যবসায়ীর সহযোগিতায় তাকে স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে এসআই নবাব আলী চাম্পাফূল বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের কাছ থেকে তাকে পুলিশ হেফাজতে নিয়েছেন। এর আগে স্কুল থেকে মটর, টিউব ওয়েল চুরি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com