বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

এফএনএস: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল শনিবার ঢাকায় পৌঁছে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। ঢাকা পৌঁছানোর পর সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর পরিদর্শন করেন তিনি। পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চীনা পররাষ্ট্রমন্ত্রীকে জাদুঘর ঘুরিয়ে দেখান। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন ওয়াং ই। বিকেল সাড়ে ৫টার দিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় পৌঁছেন। বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া নৈশভোজে অংশ নেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। দুদিনের সফরে গতকাল শনিবার ঢাকায় এসেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com