বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বড় জয়ে পিএসজির মৌসুম শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: লিগ ওয়ানে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে পিএসজি। লিওনেল মেসির জোড়া গোল আর নেইমার-আশরাফ হাকিমিদের গোলের জাদুতে ক্লেহমোহকে ¯্রফে উড়িয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটি। শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে ক্লেহমোকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। দলের জয়ের ম্যাচে জোটা গোল করেছেন লিওনেল মেসি, আর একটি করে গোল করেছেন নেইমার, হাকিমি ও মারকুয়েনাস। লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে আজ কিলিয়ান এমবাপ্পেকে পায়নি পিএসজি। পায়ের পেশির চোটে ক্লেহমোর বিপক্ষে খেলতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। তবে মেসি-নেইমারসহ বাকি সবাইকেই পেয়েছেন নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ে। নিজেদের মাঠে এদিন ম্যাচের নবম মিনিটেই দলকে লিড এনে দেন নেইমার। ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলটি করেন ব্রাজিল তারকা। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন ৩-০ করেন মারকুয়েনাস। বিরতির পর নিজেদের রক্ষণ ধরে খেলে পিএসজি। আর শেষ দিকে গিয়ে চমক দেখান মেসি। শেষ দিকে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করেন আর্জেন্টাইন তারকা। ৮০তম মিনিটে নেইমারের সঙ্গে বল দেওয়া নেওয়ার মাঝেই কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপরই আরেকটি গোল করে দলকে বড় জয় উপহার দেন মেসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com