সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্যা ও সাংবাদিক আহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নীলডুমুর খেয়াঘাটে সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্যা ও সাংবাদিক আহত হয়েছে। ঘটনা সুত্রে জানাযায়, নিলডুমুর খেয়াঘাটে মোটর সাইকেল চালকের সাথে ভাড়া নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা ফরিদা খাতুন ও তার পুত্র সাংবাদিক আশিকুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গত কাল ৭ আগষ্ট রবিবার বেলা ১১টায় তারা শ্যামনগর থেকে নিজ বাড়ী গাবুরায় যাওয়ার জন্য নীলডুমুর খেয়া নৌকায় ওঠে এ সমায় বুড়িগোয়ালিনীর আব্দুর রশিদ গাজীর পুত্র বাপ্পী (২২) গোলাম হাবিব (২৪) ও একই গ্রামের রুহুল আমিন গাজীর পুত্র মনিরুল (১৮) জহর আলীর পুত্র জসিম (৩০) সহ আরো ৮/১০ জন মিলে সংঘবদ্ধ ভাবে এসে তাদেরকে বেধড়ক মারপিট করে। সাংবাদিক আশিক ও তার মা গাবুরার ইউপির সদস্যা ফরিদা খাতুন বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com