বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোরে মাছের ঘের থেকে শিশুর লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

এফএনএস: যশোরের অভয়নগরে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৎস্য ঘের থেকে নাইমা (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ওই ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। নাইমা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। সে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। অভয়নর থানার ওসি একেএম শামিম হাসান জানান, বিকেলে বাড়ি থেকে বের হয় নাইমা। এরপর থেকে সে নিখোঁজ। রাতে ১১টার দিকে এলাকাবাসী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামালের মৎস্য ঘেরে কচুরিপানা দিয়ে ঢাকা নাইমার লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com