বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কৃষ্ণনগরে সাবেক এমপি কাজী আলাউদ্দীনের গণসংযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

কৃষ্ণনগর প্রতিনিধি \ কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে সাতক্ষীরা ৪ (কালিগঞ্জ- দেবহাটা) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন গনসংযোগ করেছেন। গতকাল সকাল ৯টায় বাজারের বিভিন্ন মার্কেটের দোকানদার সহ পথচারী ও বাজারের ক্রেতা , বিক্রেতা , এবং সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ও নিজের জন্য দোয়া চান। সাবেক সংসদ বলেন ,আমি এমপি থাকা কালীন সময়ে আমার নির্বাচনী এলাকায় ছোট বড় সড়ক উন্নয়ন সহ অবকাঠামো গত উন্নয়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছিলাম। আমি আবারও আপনাদের কাছে এসেছি , এ দেশের আগামীর দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের বার্তা জনগনের কাছে পৌছে দিতে।যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের সাথে মিলে মিশে আপনাদের সুখ দুঃখের ভাগী হতে চাই । আগামীতে সুযোগ পাইলে শ্যামনগর ও কালিগঞ্জবাসীর কল্যানে নিজেকে বিলিয়ে দেব ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com