শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এশিয়ার শীর্ষ ধনী আদানি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস বিদেশ : মহাকাশ প্রযুক্তি, বন্দর, তাপশক্তি ও কয়লা ব্যবসায়ী ভারতের গৌতম আদানি এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন। দেশটির আরেক জ¦ালানি ও প্রযুক্তি খাতের উদ্যোক্তা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানিকে টপকে বিশ্বের ১০ শীর্ষ ধনীর জায়গায় এখন তার অবস্থান। ব্লুমবার্গের শতকোটি মার্কিন ডলারের মালিকদের হালনাগাদ তালিকায় এ তথ্য জানা গেছে। অন্যদিকে ব্লুমবার্গের শীর্ষ ধনীর তালিকায় ১১তম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ ৮ হাজার ৭৯০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ। এছাড়া বিশ্বে শীর্ষ ধনীর তালিকায় আরও কিছু পরিবর্তন এসেছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ অনেক সম্পদ হারিয়ে এ তালিকায় এখন রয়েছেন ১৩ নম্বরে। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন বলছে- করোনাভাইরাস মহামারিতে গৌতম আদানির সম্পদ হু-হু করে বেড়েছে। ২০২১ সালে তার সম্পদ ছিল চার হাজার কোটি মার্কিন ডলারের সমপরিমাণ। এক বছরের মাথায় তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৮৫০ কোটি ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com