রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বড়দলে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে বেনারসিপুর চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২

বড়দল (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির বড়দলে ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বড়দল রেডরোজ ক্লাবের আয়োজনে শনিবার বিকালে বড়দল কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় বেনারসিপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চাঁদখালী ফুটবল একাদশ ও বেনারসিপুর ফুটবল একাদশের মধ্যকার প্রতিদ্ব›িদ্বাপূর্ণ খেলায় বেনারসিপুর একাদশ ২-০ গোলের ব্যবধানে চাঁদখালী ফুটবল একাদশকে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। এসময় অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, মহিলা মেম্বার শ্রাবন্তি বৈরাগী, ইউনিয়ন যুবলীগ সভাপতি আলমগীর সানা, যুবকলীগ নেতা হাবিবুর সানা, আওয়ামীগ নেতা সুরঞ্জন কুমার ঢালী, শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, রেডরোজ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান টিটু, সেক্রেটারী অলিদ সানা প্রমুখ উপস্থিত ছিলেন। খেলার ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন আহাদুল­াহ সানা, আবু রায়হান রাজ ও আশরাফ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com