শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চিংড়ী চুরিতে ধৃত পারুলিয়ার তালেব পাকানি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২

দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার তালেব বাবুর্চি এবার চিংড়ী ঘেরের চিংড়ী চুরি করা কালীন সময়ে ঘের মালিক সহ কর্মচারিদের দ্বারা পাকড়াও হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ছোট ঘের এলাকার আজমীরের ঘেরে। ঘের ব্যবসায়ীরা ও নৈশ প্রহরীরা জানান দীর্ঘদিন যাবৎ আবু তালেব ওরফে তালেব বাবুর্চি তিন/চার বিঘার একটি ঘের অতিরিক্ত মূল্য দিয়ে লীজ গ্রহন করে আশপাশের ঘেরে রাতে চিংড়ী চুরি করে আসছিল। ঘের ব্যবসায়ীরা জানান মাছ সহ তালেব বাবুর্চিকে ধৃত করলে শত শত ঘের মালিক উপস্থিত হয়ে মারধোর করতে উদ্যত হলে গন পিটুনি হাত থেকে রক্ষা করতে ঘের মালিকরা তাকে নিরাপদে পালাতে সহায়তা করে। এ ঘটনায় ঘের ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং দৃষ্টান্তমূলক শাস্তী দাবী করছেন চিংড়ী চাষী সহ এলাকাবাসি। সর্বশেষ খবরে জানাগেছে সে শাস্তী ও আইনের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন মহলে যোগাযোগ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com