মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ১ মোটর সাইকেল আরোহী নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের মোটরসাইকেলের ধাক্কায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৯টার সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের মৃত আলী বকস সরদারের পুত্র আইজুল ইসলাম (৪০)। স্থানীয়সূত্রে জানাগেছ, রাতে মোটরসাইকেল স্থানীয় ধুলিহর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রামচন্দ্রপুর মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা কিশোর গ্যাংয়ের একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান আইজুল। তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। স্থানীয় জনতা কিশোর গ্যাংয়ের মোটরসাইকেলটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com