মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তালার শুভাষিনী বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত \ ট্রাকে থাকা ৮ গরুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ তালা বাস ট্রাকের মুখোখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান নামের ১ ব্যক্তি নিহত হয়েছেন। মারা গেছে ট্রাকে থাকা ৮টি গরু এঘটনায় আহত হয়েছেন সাতজন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের শুভাশুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক শাহিনুর তালা উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে সন্ধ্যার দিকে একটি গরু বোঝাই ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক খাদে পড়ে চালকসহ ৬-৭ আহত হন। ঘটনাস্থলেই মারা যায় ট্রাকে থাকা আটটি গরু। স্থানীয়রা চালককে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান বলেন, ‘নিহত ট্রাকচালকের লাশ হাসপাতালে আছে। আহতদের মধ্যে দুজনকে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিরা কোথায় চিকিৎসাধীন সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com