বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল বুধবার ওনচন উপক‚ল থেকে পশ্চিম সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। গতকাল আমেরিকা পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র মিনিটম্যান-থ্রি পরীক্ষা করার পর উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিল। প্রায় দুই মাস পর নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। ইয়োনহাপ নিউজ এজেন্সিকে দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার দক্ষিণ পিয়ংগান প্রদেশের ওনচন শহর থেকে পশ্চিম সাগরে ক্ষেপণাস্ত্র দুটি ছোঁড়া হয়। গত মাসের প্রথম দিকে বেশ কিছু অস্ত্রের পরীক্ষা করে উত্তর কোরিয়া। এর আগে গত জানুয়ারি মাসেও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশটি। সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। তবে ক্ষেপণাস্ত্র কত দূরে গিয়ে আঘাত হেনেছে তা এখনো বের করা যায় নি। আগামী ২২ আগস্ট থেকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। এর আগেই উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়লো। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উলচি ফ্রিডম শিল্ড নামে মিত্রদের গ্রীষ্মকালীন মহড়া ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। এতে বিমান, যুদ্ধজাহাজ এবং সম্ভাব্য কয়েক হাজার সেনা যোগ দেবে। এ বছর উত্তর কোরিয়া ব্যাপক অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এরমধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com