বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

২৪ ঘণ্টায় কোন মৃত্যু নেই, শনাক্ত ১২১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

এফএনএস: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি। এ সময় শনাক্ত হয়েছেন ২১২ জন। এর আগে গত মঙ্গলবার শনাক্ত ছিল ৯৩ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩১৪ জন এবং মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৯ হাজার ২২২ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১০টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২২৮ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৭৩টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১২০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৪ দশমিক ৪১শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৮ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com