সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশের অর্থনীতিতে শিল্প

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ বর্তমান আন্তর্জাতিক বিশ্বে শিল্পে উন্নত দেশ হিসেবে বিশেষ ভাবে পরিচিত। বিশ্ব বাজারে আমাদের উৎপাদিত শিল্প সামগ্রীর চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যতই দিন যাচ্ছে ততোই আমাদের দেশের শিল্পের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কয়েক বছর আগেও আমাদের দেশের অভ্যন্তরীন চাহিদা পুরনের লক্ষে বিশ্ব বাজার হতে শিল্প সামগ্রী আমগানী করতে হতো কিন্তু সা¤প্রতিক বছর গুলোতে আমদানী নয় বাংলাদেশ বিশ্ব বাজারে পণ্য সামগ্রী রপ্তানী করে চলেছে। বিশ্ব বাজারে আমাদের উৎপাদিত পণ্য সামগ্রী রপ্তানীর মাধ্যমে দেশ প্রতি বছর কেবল মাত্র শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করছে তা নয় বিশ্ব ব্যবস্থায় আমরা বিশেষ সম্মান ও মর্যাদার ক্ষেত্রে পৌছেছি। আমাদের দেশের অর্থনীতিতে সুবাতাসা বইছে আর উক্ত সুবাতাস প্রবাহীত হওয়ার মোখ্যম কারন আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জন। বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতা এবং পরিস্থিতির আলোকে বলা যায় দেশের অর্থনীতি সা¤প্রতিক সময়ে স্বর্ণযুগ অতিক্রম করছে আর আমাদের অর্থনৈতিক পরিস্থিতি ও অবস্থা স্বর্ণযুগ অতিক্রম করার কারন বৈদেশিক মুদ্রা উপার্জন। বিশ্বের দেশে দেশে আমাদের অর্থনীতির যে সোপান এবং অগ্রযাত্রা তা অব্যাহত রাখতে হবে শিল্প উৎপাদনে এবং শিল্প প্রতিষ্ঠান নির্মানে অধিকতর মনোযোগ দিতে হবে। বাংলাদেশ মুলতঃ কৃষি প্রধান দেশ, আর কৃষি প্রধান দেশে শিল্পের জয়জয়াকার বিধায় শিল্প ব্যবস্থার উন্নতি কম বিষয় নয়। আমরা শিল্প সামগ্রী রপ্তানীর পাশাপাশি কৃষি পণ্যও রপ্তানী করে চলেছি। বিশ্ব বাজারে বাংলাদেশের কৃষি পণ্যের ও চাহিদা কোন অংশে কম নয়। বাংলাদেশ এগিয়ে চলেছে আর এগিয়ে চলার অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে শিল্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com