সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ভূমিহীনদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতির আয়োজনে ও সাতক্ষীরা জেলা ভূমিহীন আন্দোলন ব্যবস্থাপনায় মুজিববর্ষের গৃহ নির্মান প্রকল্পের আওতায় ঘর পাওয়া সহ খাস জমিতে তাদের অধিকার বাস্তবায়ন করা ও ভূমিদস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন অফিস চত্বরে সমাবেশ মিলিত হয়। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর ভূমিহীন অসহায় বাস্তহারাদের দাবীদাওয়া অবিলম্বে বাস্তবায়নের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ভূমিহীন সমিতি ও ভূমিহীন আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আব্দুস সাত্তার। খাজরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক এম এম সাহেব আলী, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ আজাদ হোসেন, জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোস্তাফিজুর রহমান, জেলা তাঁতী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, সাতক্ষীরা পৌর ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, দেবহাটা উপজেলা ভূমিহীন সমিতির সভানেত্রী আঁখি বেগম, প্রতাপনগর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com