রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আব্দুল করীম এর পিএইচডি ডিগ্রী লাভ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরের সন্তান মুহাম্মদ আব্দুল করীম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-এর আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গত ২৬-০৭-২০২২ তারিখে অনুষ্ঠিত ১২৩ তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ও গত ০৯-০৮-২০২২ তারিখে অনুষ্ঠিত ২৫৫ তম সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেছেন। তার গবেষণার বিষয় ছিল রাসূল (স.) এর মর্যাদা রক্ষায় মুসলিম উম্মাহ’র করণীয়। তার তত্ত্বাবধায়ক ছিলেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ. এইচ. এম. ইয়াহ্ইয়ার রহমান। মুহাম্মদ আব্দুল করীম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রাজাপুর গ্রামের মুহাম্মদ এরফান আলী ও জহুরা খাতুনের সুযোগ্য সন্তান। বর্তমানে তিনি রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকায় ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। দেশ ও জাতির সেবায় তিনি এ বিষয়ে আরো গবেষণা করতে আগ্রহী। তিনি সকলের দু‘য়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com