মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দায়িত্ব নিলেন রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের নতুন এমডি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

এফএনএস: রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও গতকাল রোববার দায়িত্ব নিয়েছেন। এ তিন ব্যাংকের এমিডরা হলেন- সোনালী ব্যাংকের আফজাল করিম, রূপালী ব্যাংকের মোহাম্মদ জাহাঙ্গীর এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের মুরশেদুল কবীর। আফজাল করিম সোনালী ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে বিভিন্ন বিভাগ ও দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৯০ সালে রূপালী ব্যাংকে অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এমডি হিসেবে যোগদানের আগে তিনি রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ক্রেডিট কমিটির প্রধান, আন্তর্জাতিক বিভাগ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মো. মুরশেদুল কবীর অগ্রণী ব্যাংকে যোগদানের আগে সোনালী ব্যাংকের ডিএমডি পদে কর্মরত ছিলেন। এর আগে জনতা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com