বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে শত্র“তার জের ধরে গাছ কেটে দিলো দূর্বৃত্তরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে শত্রুতামূলক ভাবে সম্পত্তির সীমানায় লাগানো গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত দুইদিন ধরে রাতের আঁধারে মাঝারি ৭টি জিবলি ও ১টি মাদার গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের কালাবানীয়া পুকুর এলাকার হানিফের বাড়ি ঘটেছে। এ ব্যাপারে বিচার চেয়ে স্হানীয় ইউপি সদস্যদের নিকট সম্পত্তির মালিক আলহাজ্ব রবিউল ইসলাম অভিযোগ দায়ের করেছেন। সম্পত্তির মালিক জানান, বসন্তপুর মৌজায় তার প্রায় এক বিঘা বিলান রেকর্ডিয় সম্পত্তি রয়েছে। দীর্ঘদিন আগে রাস্তার ধারে তার সীমানা ঘেঁষে লাগানো গাছগুলো দু’দিন ধরে গভীর রাতে গাছগুলো কেটে দিয়েছে দূর্বৃত্তরা। প্রথম দিন সকালে হঠাৎ কয়েকটি গাছ কাটা অবস্থায় দেখতে পায়। পরদিন রাতেও একই ঘটনা ঘটায়। তবে কে বা কারা এ কাজ করেছে তা এখনও জানতে পারেনি তিনি। সরেজমিনে গেলে স্থানীয় এলাকার হানিফ গাজী, ফারাকাত আলী, আব্দুর রহিম, শফিকুল ইসলাম গাউস, সহ অনেকে জানান, রাতের আঁধারে কে বা কারা তার লাগানো গাছগুলো কেটে দিয়েছে। গাছগুলোর গোড়ার দেড় থেকে দুই হাত উপর থেকে কাটা হয়েছে। একজনের সাথে আরেক জনের শত্রুতা থাকতেই পারে, তবে গাছের সাথে কেন? সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা দরকার। এ ব্যাপারে স্হানীয় ইউপি সদস্য আরিজুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতিকারীদের শনাক্তে খোঁজ খবর নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com