মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয় করলো স্পেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে স্পেন। ম্যাচের প্রথম অর্ধেই তিন গোল হজম করে গতবারের চ্যাম্পিয়ন জাপান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি এশিয়ার দেশটি। ম্যাচের ১২তম মিনিটে ইনমা গাবাররোর গোলে এগিয়ে যায় স্পেনের মেয়েরা। এরপর ২২ ও ২৭তম মিনিটে জোড়া গোল করে সালমা সেলেস্টে। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল পরিশোধ করেন জাপানের সুজু আমানো। তবে এরপর বেশ কিছু আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি জাপানিজ মেয়েরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এর আগে সেমিফাইনালে বাদ পড়া ব্রাজিল ও নেদারল্যান্ডস তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল। সেখানে নেদারল্যান্ডসকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় হয়েছে ব্রাজিল নারী অনূর্ধ্ব-২০ দল। টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছেন স্পেনের ইনমা গাবাররো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com