বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নলতা শরীফ শাহী জামে মসজিদে ওয়ারেছ আলী শাহ্(রঃ) এঁর ওরছ শরীফ উপলক্ষে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ২৮ আগস্ট রবিবার বাদ মাগরিব হতে নলতা শরীফ শাহী জামে মসজিদে হজরত হাজী হাফেজ ছৈয়দ ওয়ারেছ আলী শাহ্ (রঃ) এঁর পবিত্র ওরছ শরীফ উপলক্ষে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মিশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রাক্তন সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ সেলিমউল­াহ’র সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের মোয়াজ্জিন মৌ. খানজাহান আলী। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্যসহ ওলি-আউলিদের জীবনী সম্পর্কে আলোচানা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওঃ মোঃ আবু সাঈদ, আহ্্ছানিয়া মিশন দ্বিনীয়া মাদ্রাসার শিক্ষক মুফতী মাওলানা মোঃ রহমত আলী, আলহাজ্জ শিক্ষক মোঃ আবুল ফজল, মোঃ শফিকুল আনোয়ার রঞ্জু প্রমূখ। মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মোঃ সাইদুর রহমানের পরিচালনায় মিলাদ শরীফ পরিচালনা করেন, আহ্ছানিয়া হাফিজি মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ হাবিবুর রহমান। গজল পরিবেশন করেন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ আনিছুর রহমান, কেয়াম পরিবেশন করেন নলতা চৌমুহনী বায়তুল আমান জামে মসজিদের মোয়াজ্জিন মোঃ শাহীন আলম। অনুষ্ঠানের শেষপ্রান্তে সকল মুসলিম উম্মার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com