মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মার্শের জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ড সিরিজ শেষ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: গোড়ালির গাঁটে চোট পেয়েছেন মিচেল মার্শ। চলতি জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশ ও আসছে নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে গত রোববার প্রথম ওয়ানডেতে এই চোট পান মার্শ। পেস বোলিংয়ে ওই ম্যাচে ৬ ওভার করে ২২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ব্যাট হাতে করতে পারেন কেবল ২ রান। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি বুধবার ও শনিবার। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচ তিনটি আগামী ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর। মার্শের চোট যদিও গুরুতর নয় বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল। অস্ট্রেলিয়ার সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তার। ফাইনালে হয়েছিলেন ম্যাচ সেরা। আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠের বিশ্বকাপের আগে ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সিরিজটি শুরু ২০ সেপ্টেম্বর। ওই সিরিজে মার্শকে পুরোপুরি ফিট পাওয়ার আশায় আছে তারা। মার্শের বদলি হিসেবে কিপার-ব্যাটসম্যান জশ ইংলিসকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। দা হানড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলছিলেন তিনি গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com