রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে দাতের রোগীদের সেবা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় আশাশুনি সদরের বাজার চত্বরে এ ডেন্টাল সেবা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়। সদর বাজার বনিক সমিতির আয়োজনে ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাঃ জিতাদিত্য রায় (জিৎ)। সহকারির দায়িত্বে ছিলেন ডেন্টাল চিকিৎসা সেবা টিম। বিরতিহীন ভাবে বিকাল ৩টা পর্যন্ত চলমান ক্যাম্পে দাঁতের সমস্যা জনিত স্থানীয় রোগীরা চিকিৎসা সেবা নেন। ক্যাম্প চলাকালিন সময়ে একাধিক ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ঔষধ সরবরাহ করতে দেখা গেছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, আশাশুনি সদর বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com