রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলামের মতবিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের সাথে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম মতবিনিময় করেছেন। বুধবার দিনভর তিনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা, বড়দল ও কাদাকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে আসন্ন জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে তিনি একজন প্রার্থী হিসাবে এ মতবিনিময় করেন। ঐ দিন দুপুরে বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময়কালে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এছাড়াও পৃথক পৃথক ইউনিয়ন পরিষদে গণসংযোগকালে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সদস্য ফিংড়ীর সাবেক চেয়ারম্যান শামছুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদৌস আলফা, মহিতুর রহমান, এ্যাড. শাহনাজ পারভীন মিলি, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, ঢালী সামছুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা আসমাউল হুসাইন, পাইকগাছার লস্কর ইউপি চেয়ারম্যান তুহিন কাগুজীসহ পৃথক পৃথক ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও মেম্বরবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, বিগত দিনে আপনারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি সব সময় আপনাদের পাশে থেকে সকলের সহযোগিতা নিয়ে কাজ করেছিলাম। এসময় আগামী নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করার আহŸান জানিয়ে সাতক্ষীরা জেলাকে একটি আধুনিক ডিজিটাল জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com