মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নারী সাফের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়ান

এফএনএস স্পোর্টস: আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের জন্য ২৩ সদস্যের দল চ‚ড়ান্ত করেছে বাংলাদেশ। সর্বশেষ মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচে স্কোয়াড থেকে বাদ পড়েছেন গোলকিপার মিলি। তার পরিবর্তে দলে ফিরেছেন সাথী বিশ্বাস। গত বছর এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে ছিলেন তিনি। এবারের সাফে অংশ নিচ্ছে সাতটি দেশ। ‘এ’ গ্র“পে বাংলাদেশের মেয়েরা খেলবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্র“পে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্র“পের শীর্ষ চার দল লড়বে সেমিফাইনালে। নারী সাফের পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা; কিন্তু ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল সাবিনাদের। বাংলাদেশ ম্যাচের সূচি : ৭ সেপ্টেম্বর ২০২২, রাত ৮টা- বাংলাদেশ বনাম মালদ্বীপ। ১০ সেপ্টেম্বর ২০২২, দুপুর ১টা ৩০ মিনিট- পাকিস্তান বনাম বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর ২০২২, রাত ৮টা- বাংলাদেশ বনাম ভারত। বাংলাদেশ দল : গোলরক্ষক : রুপনা চাকমা, ইতি রানী ও সাথী বিশ্বাস। ডিফেন্ডার : মাসুরা পারভীন, আঁখি খাতুন, শামসুন্নাহার (সিনিয়র), শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নীলা, আনাই মগিনি, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শামসুন্নাহার (জুনিয়র), সোহাগী কিসকু, স্বপ্না রানী ও ঋতুপর্ণা চাকমা। ফরোয়ার্ড : সানজিদা আক্তার, মার্জিয়া, সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, সিরাত জাহান স্বপ্না, তহুরা খাতুন, আনুচিং মোগিনি ও সাজেদা খাতুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com