মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি মোঃ ইয়ানুর রহমান। সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের পরিচালনায় সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অলকেশ কুমার সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, ডিলার আব্দুল মাজেদ গাজীসহ বিভিন্ন ইউনিয়নের সার ও বীজ ব্যবসায়ীবৃন্দ। সভায় চাষীদের চাহিদা পুরনে পটাস সার সরবরাহ না থাকায় জরুরি ভিত্তিতে সরকারিভাবে পটাস সরবরাহে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সার আমদানী করা হবে বলে জানানো হয়। খুচরা সার ব্যবসায়ী হিসেবে লাইসেন্সপ্রাপ্ত কিন্তু ব্যবসা করেননা এমন ব্যবসায়ী ও নতুন সার ব্যবসায়ীর তালিকা যাচাই-বাছাই অন্তে তৈরী করা এবং নতুন খুচরা সার ব্যবসায়ী হিসেবে আবেদনকৃত শোভনালীর উৎস এন্টারপ্রাইজের মালিক কামরুজ্জামান ও ইসমাইল এন্টারপ্রাইজের মালিক সাহাবুদ্দিনের ব্যবসার ধরন হিসেবে তদন্তপূর্বক আগামী সভায় সিদ্ধান্ত নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com