মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে মটরসাইকেল চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে একটি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, আশাশুনি দলিল লেখক সমিতির সভাপতি বদরুদ্দোজা সানার ছেলে সোহাগ মামুনের ব্যবহারিত ১৫০ সিসি’র ব্লু রং এর পালসার মটরসাইকেল যার রেজিঃ নাম্বার খুলনা মেট্রো ল ১২-৮১৪২। গাড়িটি ইউনিয়ন পরিষদের রাস্তার ঢালীবাড়ির সামনে থেকে ঘাড়ের লক ভেঙে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। এদিকে প্রকাশ্য দিবালোকে এ ধরনের চুরি সংঘটিত হওয়ায় এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে। বর্তমানে এই সংঘবদ্ধ চক্রটি উপজেলার বিভিন্ন জায়গায় এ ধরনের চুরি সংগঠিত করে চলেছে। এই সঙ্গবদ্ধ চরো চক্রটিকে সনাক্ত করে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আশাশুনি থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন জানান, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com