বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিপুল সংখ্যক অভিবাসী নিচ্ছে অস্ট্রেলিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ: জনবল সংকট সামাল দিতে চলতি অর্থবছরে অস্ট্রেলিয়া সর্বোচ্চ এক লাখ ৯৫ হাজার স্থায়ী অভিবাসী গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। গত এক দশকে এটাই সর্বোচ্চ সংখ্যা। আগের তুলনায় এবার আরো ৩৫ হাজার বেশি স্থায়ী অভিবাসী গ্রহণের কথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এর কারণ হিসেবে বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারিকালে অস্ট্রেলিয়া সরকারের কঠোর নীতির কারণে সীমান্ত বন্ধ ছিল। এতে দেশটির বহু খাতে কর্মী সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এই সংকট সামাল দিতে সরকার স্থায়ী অভিবাসীর সংখ্যা বাড়াচ্ছে। দেশটির কর্মীর উৎস হিসেবে অন্যতম দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন ও যুক্তরাজ্য। বিবিসির প্রতিবেদনে আরো জানানো হয়, অস্ট্রেলিয়ায় বর্তমানে চার লাখ ৮০ হাজার কর্ম খালি রয়েছে। কর্মী সংকটে সবচেয়ে বেশি ভুগছে দেশটির স্বাস্থ্যসেবা, আতিথেয়তা, কৃষি ও বিভিন্ন বাণিজ্য খাত। সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com