সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে স্কুল ও মাদ্রাসা সাবজোন ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্যায়ের খেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে স্কুল ও মাদ্রাসা সাবজোন ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবজোনের প্রথম খেলা বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় বনাম আশাশুনি আলিয়া মাদ্রাসা মুখোমুখি হয়। খেলায় বলাবাড়িয়া ১-০ গোলে আশাশুনি আলিয়া মাদ্রাসাকে হারিয়ে জয়লাভ করে। পরে সাড়ে ১১ টায় দ্বিতীয় খেলায় কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় বনাম চাপড়া মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় কোদন্ডা ১-০ গোলে চাপড়াকে হারিয়ে জয়লাভ করে। খোলা পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক ও রেফারি আছাদুল হক, আরিফ বিল­াহ, ইমরান হোসেন ও সন্যাসি মন্ডল। আজ রোববার বিকাল ৩ টায় একই মাঠে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় বনাম বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় ও বিকাল ৪ টায় কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় বনাম আল-মাদানী দাখিল মাদ্রাসা, গোদাড়া মুখোমুখি হবে। এছাড়া সকাল ১০ টায় একই মাঠে ৮ স্কুলের বালিকাদের ফুটবল প্রতিযোগিতা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com