মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হন্ডুরাস-জ্যামাইকার বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: আসন্ন কাতার বিশ্বকাপের প্রস্তুতির জন্য চলতি মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২৩ সেপ্টেম্বর লিওনেল মেসিদের প্রতিপক্ষ হন্ডুরাস, আর ২৭ সেপ্টেম্বর আর্জেন্টিনা খেলবে জ্যামাইকার বিপক্ষে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসি-ডি মারিয়া-দিবালাসহ শীর্ষ খেলোয়াড়দের সবাই আছেন স্কোয়াডে। তবে দলে নতুন মুখ থিয়াগো আলমাদা। তিনি খেলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস), আটলান্টা ইউনাইটেডে হয়ে। একনজরে আর্জেন্টিনার স্কোয়াড : গোলরক্ষক : ফাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো। ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মনতিয়েল, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওটামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো। মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গোমেজ, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নন্দেজ, আনহেল ডি মারিয়া, এজেকিয়েল পালাসিওস। ফরোয়ার্ড : আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com