মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাশিয়ায় আগ্নেয়গিরিতে ওঠার সময় ৬ পর্বতারোহীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : রাশিয়ার পূর্বাঞ্চলের ক্লিউচেভস্কায়া সোপকা আগ্নেয়গিরিতে উঠতে গিয়ে ছয় পর্বতারোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তার এ তথ্য নিশ্চিত করেছে। যদিও প্রতিক‚ল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সোমবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কামচাটকা উপদ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও ছয়জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দুজন পথ নির্দেশকসহ ১২ সদস্যের দলটি গত মঙ্গলবার ৪ হাজার ৭৫৪ মিটার উচ্চতার চ‚ড়ায় তাদের আরোহণ শুরু করে। তারা সবাই রাশিয়ার নাগরিক। যাত্রা শুরু চার দিন পর শনিবার প্রায় ৪ হাজার মিটার উচ্চতা থেকে যাওয়ার পর চার পর্বতারোহী তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর পরপরই আরও দুজন মারা যান। কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্লিউচেভস্কায়া সোপকা স্থানীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রাকৃতিক আগ্নেয়গিরির অংশ। কিছু আদিবাসী স¤প্রদায়ের কাছে পর্বতটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com