রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে কিশোর গ্যাং কর্তৃক কলেজ শিক্ষার্থীর উপর হামলা, থানায় মামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় স্কুল কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউনের প্রতিবাদ করায় মাশরুর ইমাম (১৯) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে যখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে উপজেলা সদর হায়বাদপুর এলাকার নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহত মাশরুর ইমাম উপজেলার মুন্সীগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোশারফ হোসেন এর পুত্র ও শ্যামনগর সরকারি মহসীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এঘটনায় মাশরুর ইমাম এর দাদা আব্দুল মাজিদ বাদী হয়ে হামলার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের জ্যাক সম্রাট, কলে­াল, সুমন, সাদিক, মেহেদি, নাজমুল, সোহাগ, সোহেল, আলআমিন ও সোহান সহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, কলেজ ছাত্রের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার নং ৯, তারিখ ০৫/০৯/২০২২। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com