মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হাইকোর্টে জামিন পেল ক্রিকেটার আল আমিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে স্ত্রী ইসরাত জাহানের দায়ের করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল­াহর হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়। আল আমিনের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার নির্যাতন ও মারধরের অভিযোগ এনে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান একটি লিখিত অভিযোগ করেন। পরে তদন্ত ও যাচাই-বাছাই শেষে মিরপুর মডেল থানা পুলিশ ইসরাত জাহানের অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে। মামলায় আল আমিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, সে তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করেছেন। এ ছাড়া সন্তানসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এদিকে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটে ক্রিকেটার আল আমিনের স্ত্রী নুসরাত জাহান নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মানববন্ধনে নামেন। দুই সন্তানকে সঙ্গে নিয়ে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে এসেছেন আল আমিনের স্ত্রী। আল-আমিনের গ্রেফতার দাবি করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com