মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্ত্রী নির্যাতন, যৌতুক দাবী \ কলেজ শিক্ষক কারাগারে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০এর ১১(গ) ধারায় দায়ের করা মামলায় কলেজ শিক্ষক স্বামীর জামিন না মঞ্জুর করে গত এক সেপ্টম্বর জেল হাজতে পাঠিয়েছে বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলা সূত্রে জানাযায় দক্ষিন পলাশপোল এলাকার আবুল হোসেন সরদারের কন্যা সারাবান তাহেরার স্বামী আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের দাউদ আলী গাজীর পুত্র কলেজ শিক্ষক খায়রুল ইসলাম যৌতুকের দাবীতে মারধোর ও নির্যাতন চালিয়ে আসছিল। দশ বছর বিবাহীত জীবনে বার লক্ষ টাকা যৌতুক গ্রহন করলেও পুনরায় পাঁচলক্ষ টাকা যৌতুকের জন্য পীড়াপীড়ি নির্যাতন মারধোর শুরু করে। এক পর্যায়ে নির্যাতনের ভয়াবহতায় হাসপাতালে ভর্তি হতে হয়। তালা উপজেলার সুভাষিনী ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক খাইরুল ইসলাম ইতিপূর্বে আপোষ মিমাংসার শর্তে জামিনে মুক্ত হয়ে আপোষ মিমাংসা না করে মামলা প্রত্যাহার করতে হুমকি দিতে থাকলে স্ত্রী সাতক্ষীরা সদর থানায় সাধারন ডাইরী করেন যার নং ১৭৩ তাং-৩/৪/২২ইং। একদিকে হুমকি, অন্যদিকে ২৩/৩/২২ তারিখে মিমাংসার শর্তে পনের দিনের অন্তর্বতীকালীন জামিন গ্রহন করে এবং ২৩/৩/২২ তারিখে আদেশের বিরুদ্ধে রিভিশন ১৪৮/২২নং মামলা দায়ের করেন। মামলার বাদী এবং যৌতুক নির্যাতনের শিকার সারাবান তাহেরা বর্তমান সময়ে মানবেতর জীবন যাপন করছে। তিনি জানান খায়রুল ইসলামের অপকর্মের সহযোগী আত্মীয় স্বজনরা তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com