মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাউথ কোরিয়ায় টাইফুনে ১০ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : সাউথ কোরিয়ায় টাইফুন হিন্নামোরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। গতকাল দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। সাউথ কোরিয়ার দক্ষিণ উপক‚লে আঘাত হানা টাইফুনের কারণে এই সপ্তাহে প্রবল বৃষ্টি হয়। সাউথ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু বলেন, হিন্নামোরে শক্তিশালী টাইফুন আগে কখনো হয়নি। সেন্ট্রাল ডিজাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজার্স হেডকোয়াটার্স থেকে বলা হয়েছে, ঝড়ে অন্যতম বিধ্বস্ত বন্দরনগরী পোহাংয়ে ৭টি লাশ ও জীবিত ২ জনকে উদ্ধার করা হয়। বুধবারও উদ্ধার অভিযান চলছে। টাইফুনের কারণে চার হাজার সাতশ’রও বেশি লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। এতে প্রায় ১২ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এ ছাড়া প্রায় ৯০ হাজার বাড়িঘর বিদ্যুবিহীন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com