বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বেনাপোল সীমান্তে ১০ স্বর্ণের বারসহ দুইজন আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দকৃত বারগুলোর মোট ওজন ১ কেজি ১১৬ গ্রাম। গতকাল বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন ইছাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন খলসি গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান (২৯) ও একই গ্রামের আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম (২৫)। বিজিবি জানান, ইছাপুর গ্রাম দিয়ে ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের চালান যাবে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতি রোধ করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির শরীর তল­াশি করে ১ কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, আটক আসামিদের নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com