রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে বজ্রপাতে নিহত-১ আহত-৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনিতে জমিতে ধান রোপনের সময় বজ্রপাতে এক শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বামনডাঙ্গা বিলে গোয়ালডাঙ্গা গ্রামের আব্দুর রহমান ফকিরের মাছের ঘেরে ১০ জন শ্রমিক ধান রোপনের কাজ করছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে শ্রমিকরা পুনরায় কাজে গেলে হঠাৎ বজ্রপাত ঘটলে মধ্যম চাপড়া গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে কামরুল (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। একই গ্রামের মৃত মেছের সরদারের ছেলে আবুল খায়ের (৫৮) গুরুতর আহত হয়। এছাড়াও ঘের মালিকের ছেলে গোলাম কিবরিয়া ও আজাদ আহত হয়েছে। ঘের মালিক আব্দুর রহমান ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com