মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

‘কালা চশমা’ গানে নেচে ভাইরাল বাংলাদেশ লিজেন্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: গত শনিবার থেকে ভারতে শুরু হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় আসর। বিভিন্ন দেশের সাবেক তারকাদের মতো বাংলাদেশের লিজেন্ডরাও অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। কানপুরে গতকাল রোববার বাংলাদেশ লিজেন্ডসের প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বলিউডের জনপ্রিয় গান ‘কালা চশমা’র সঙ্গে নেচেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। তাদের নাচানাচির ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে ছিলেন আবদুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, জাবেদ ওমর, শাহাদাত হোসেন রাজিবসহ অন্য খেলোয়াড়রা। বিকেল ৪টায় শুরু হয়েছে বাংলাদেশ লিজেন্ডসদের ম্যাচ। বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন শাহাদাত হোসেন রাজিব। অন্যদিকে উইন্ডিজের নেতৃত্বে আছেন ব্রায়ান লারা। টসে জিতে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ লিজেন্ডসের সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেটে ৬৮ রান। ধীমান ঘোষ ১৪ ও মোহাম্মদ শরীফ ৩ রানে ব্যাট করছেন। অলকা কাপালি ১৯ ও আফতাব আহমেদ ১৩ রান করে সাজঘরে ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com