রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে আল মারজান একাডেমীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১ টায় আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমীর আয়োজনে একাডেমীর হলরুমে সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী-অভিভাবকবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরানুল কারিম তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রভাষক মোঃ শফিকুল ইসলাম।একাডেমীর সহকারী উপাধ্যক্ষ মাওঃ জি এম নুরুজ্জামান এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এ কে এম জুবায়ের মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ ইউ এম গোলাম বারী, মাওঃ ওজায়েরুল ইসলাম, মোঃ তইবুর রহমান, মোঃ আব্দুর রহমান, মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব গাজি আশরাফুজ্জান প্রমুখ। অনুষ্ঠান শেষে একাডেমির সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ নেসার উদ্দিন পীর সাহেব, জয়নগরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com