মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজা উপত্যকা অবরোধ মানবতাবিরোধী অপরাধ: হামাস \ ‘নিরপরাধ মানুষের জীবন ও জীবিকা বিপন্ন করেছে ইসরাইল’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলে প্রায় দেড় দশকের অবরোধ মানবতাবিরোধী অপরাধ ছাড়া আর কিছু নয়। হামাস গতকাল মঙ্গলবার গাজায় প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ১৫ বছরেরও বেশি সময় ধরে গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করে রাখা, এই উপত্যকায় সামরিক আগ্রাসন, গাজার ক্রসিংগুলো বন্ধ করে দেয়া এবং এখানকার অধিবাসীদের জন্য খাদ্য ও ওষুধের মতো জরুরি সেবা বন্ধ করে রেখে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরাইল। তেল আবিবের এসব পদক্ষেপের ফলে গাজা উপত্যকার লাখ লাখ নিরপরাধ মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হয়েছে। স¤প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে গাজার জনসংখ্যার উপর অবরোধের ফলে যে বিশাল ক্ষতি হয়েছে তা প্রকাশ পেয়েছে। গত ৩০ জুন জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস (ওসিএইচএ) প্রতিবেদনটি প্রকাশ করেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের এই বিচ্ছিন্ন ভ‚খন্ডে প্রায় ২১ লাখ ফিলিস্তিনি ‘অবরুদ্ধ’ রয়েছে, যার সংখ্যাগরিষ্ঠ অংশ অবশিষ্ট ফিলিস্তিনি ভ‚খন্ড এবং বহির্বিশ্বের বাকি অংশে প্রবেশ করতে অক্ষম। এতে আরো বলা হয়েছে, বিগত বছরগুলোতে বহু ফিলিস্তিনি রোগী গাজার বাইরে ভ্রমণ করার অনুমতি না পেয়ে বিনা চিকিৎসায় মারা গেছে। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর ইসরাইলি অবরোধ এই ভ‚খন্ডকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করে রেখেছে। পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com