মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে প্রথম রোগীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি কাউন্টিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কাউন্টির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ গত সোমাবার এক বিবৃতিতে এ কথা জানায়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসটিতে প্রথম কারো মৃত্যু ঘটলো। কাউন্টির স্বাস্থ্য বিভাগ ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মারা যাওয়া ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা ছিল না। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না। তারা আরো জানায়, মাঙ্কিপক্সে আক্রান্ত যেসব রোগীদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম তাদের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের সংক্রামক রোগ বিভাগের অধ্যাপক ড. উইলিয়াম শ্যাফনার বলেন, ভাইরাসটি শরীরে প্রবেশ করার পড়ার থেকে মারা যাওয়া ব্যক্তির দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা সেটি নিয়ন্ত্রণ করতে পারেনি। মার্কিন সংস্থা ডিসিসি’র দেওয়া তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার জন মানুষ। এদের মধ্যে ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com