মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে \ মনোনয়ন জমা দিলেন আ’লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার \ আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন বাংলাদেশ আ’লীগের মনোনীত জেলা আ’লীগের সাঃ সম্পাদক আলহাজ মোঃ নজরুল ইসলাম। তিনি গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এক ফজলুল হক, জেলা আ’লীগের যুগ্ম সাাঃ সম্পাদক আলহাজ মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাঃ মুনছুর আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর হোসাইন সুজন, পৌর আ’লীগ সাঃ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ফিংড়ি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শামসুর রহমান। মনোনয়নপত্র জমা দিয়ে আ’লীগের মনোনিত প্রাথী আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলাম। বিগত দিনে জেলার উন্নয়নে ব্যাপক কাজ করেছি। ভোটারদের সমর্থনে জয়লাভ করে আমার অসমাপ্ত উন্নয়ন কাজগুলি শেষ করবো। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এসময় আ’লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com