মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফিংড়ীতে নিন্মমানের ইট দিয়ে চলছে রাস্তার কাজ \ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

ফিংড়ী প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ীতে নিন্মমানের ইট দিয়ে একের পর এক রাস্তার কাজ চলছে অভিযোগ এলাকাবাসী। সরোজমিনে যেয়ে দেখা যায়- ফিংড়ীর ০৫ নং ওয়ার্ডের দক্ষিণ ফিংড়ী কেন্দ্রিয় জামে মসজিদ হতে আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি ছিলো বেহাল দশা। বর্তমানে রাস্তাটি বাজেট হওয়ার পর ঠিকাদার ভূগর্ভস্থ হতে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা ভরাট করেছে। অবোধ ভাবে বালু ভরাটের কাজ শেষ করে নিন্মমানের ইট দিয়ে ইটের সোলিং এর কাজ শুরু করেছে ঠিকাদার। এলাকাবাসী নিন্মমানের ইটের ব্যপারে প্রশ্ন তুললে ঠিকাদার এর লোক স্পষ্ট ভাষায় জানায় আপনাদের এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনারা বাঁধা দিলে আপনাদের রাস্তার কাজ বন্ধ হয়ে যাবে। এব্যাপারে দক্ষিণ ফিংড়ী মসজিদের সামনে সাদিয়া এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব মোঃ জোনাব আলী গাজী (৬৫) তিনি প্রতিবেদক কে বলেন- এত নিন্মমানের ইট দিয়ে মসজিদের সামনে রাস্তা করলে ১ বছরের মধ্যে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। মোঃ রফিকুল ইসলাম সরদার (৪৫) বলেন- সরকার রাস্তা তৈরী করছে জনভোগান্তি লাঘবের জন্য। কিন্তু এই ইট দিয়ে রাস্তা হলে জনভোগান্তি লাঘবের বদলে আরো জনদূর্ভোগ বাড়বে। ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ লূৎফর রহমান রাস্তাটি পরিদর্শন করেন এবং বলেন- ইট খুবই নিন্মমানের আমি ঠিকাদারের সাথে কথা বলবো যাতে ভালো ইট দিয়ে রাস্তাটির কাজ করা হয়। এলাকার একাধিক স্থানীয় ব্যক্তিরা জানান- এই ইট দিয়ে রাস্তা হওয়ার চেয়ে না হওয়ায় ভালো। নিন্মমানের ইট সরিয়ে একনাম্বার ইট দিয়ে রাস্তা তৈরীর জন্য সড়ক বিভাগ সহ সদর ইউএনও এবং জেলা প্রশাসক ও সড়ক বিভাগের দায়িত্বরত কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com