সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। তবে আগের মতোই বিদেশে চিকিৎসা নেওয়ায় নিষেধাজ্ঞা বহাল থাকবে। গতকাল রোববার আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন। আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি থেকে সাজা স্থগিতের আবেদন আমাদের কাছে এসেছে। আমরা তাতে আরও ছয় মাস বৃদ্ধি করার জন্য মতামত দিয়েছি। তবে এবারও তিনি বিদেশে যেতে পারবেন না।’ নিয়ম অনুযায়ী আইন মন্ত্রণালয়ের মতামত শেষে সে আবেদন আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাতে সিদ্ধান্ত নেবে। এর আগে, খালেদা জিয়ার সাজা স্থগিতের জন্য তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এ নিয়ে ছয় মাস করে সাজা স্থগিতের মেয়াদ ছয় বার বাড়ানো হয়। চলতি মাসের শেষ সপ্তাহে গত ছয় মাসের মেয়ার শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিবারই তাকে সাজা স্থগিতের জন্য দুইটি শর্ত দেওয়া হয়। শর্ত অনুযায়ী খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, দ্বিতীয়ত তিনি বিদেশে যেতে পারবেন না। এবারও তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে একই শর্ত দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com