রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: উত্তর বঙ্গোপসাগরে ফের লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে গতকাল সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হয়। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, গত রোববার বিকেলে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পর্যবেক্ষণ করে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এটি বাংলাদেশ থেকে অনেক দূরে আর ভারতের কাছাকাছি অবস্থান করছে। এর ফলে গতকাল সোমবারসহ আগামী ২-৩ দিন মোংলাসহ উপক‚লীয় এলাকায় মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাবে। তিনি আরও বলেন, বায়ুচাপের তারতম্যের আধিক্য ও সঞ্চালনশীল মেঘমালার কারণে সাগরে এমন লঘুচাপের সৃষ্টি হয়। কোনো কোনো এমনিতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আবার কোনোটি নিম্নচাপে রূপ নিয়ে থাকে। অমরেশ চন্দ্র ঢালী জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও ট্রলারসমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com