সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: সাফের শিরোপা জিতেছে নারী ফুটবলাররা। তাদের এই অর্জনের জন্য শুভ কামনা জানিয়ে গত সোমবার রাতে মাঠে নামে নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্কটল্যান্ড নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে নিগার সুলতানারা। টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। লরনা জ্যাক ২২, সারাহ ব্রেস ১৪ ও এলিসা লিস্টার ১২ রান করেন। এ ছাড়া আর কোনো স্কটিশ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে শিকার করেছেন সোহেলি আক্তার। ২ উইকেট পান নাহিদা। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন সালমা খাতুন ও মেঘলা। ৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনার মুরশিদা খাতুন ১৬ বলে ১৫ রান করেন। আগের ম্যাচে ফিফটি তুলে নেওয়া অধিনায়ক নিগার সুলতানা এবার ৪৩ বল খেলে করেন ৩৪ রান। বাছাই পর্বে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com