বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ি জবরদখলের হুমকির অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের প‚র্ব নারায়ণপুর গ্রামের আবুল কাশেম সরদারের পুত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল ফজলুল করিমের বাড়ি জবরদখল ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তিনি (ফজলুল করিম) কালিগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছেন। অভিযোগে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল করিম ০৬/০৭/২০২২ তারিখে প‚র্ব নারায়ণপুর মৌজায় এসএ রেকর্ডিও মালিকদের নিকট থেকে ৩৭৫১ নং রেজিস্ট্রি কোবালাম‚লে ১৩ শতক জমি ক্রয় করার পর নতুন ঘর নির্মাণ ও প্রাচীর তৈরী করে ভোগদখল করতে থাকেন। এদিকে ২০ সেপ্টেম্বর চাঁদার দাবিতে প‚র্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে হাবিবুর রহমান ওরফে হবি ও পাশর্^বর্তী মোমরেজপুর গ্রামের মৃত পুটে গাজীর ছেলে হাশেম আলীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তার ক্রয়কৃত জমি ও ঘরবাড়ি জবরদখল ও পরিবারের সদস্যদের গৃহবন্দি করে রাখার হুমকি প্রদর্শন করে। এঘটনার পর মঙ্গলবার সকালে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুল করিম দুই জনের নাম উলে­খসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com