বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ রোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে দড়ির সাহায্যে গলায় ফাঁস দিয়ে ইয়াছিন আলী (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে । সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত গফুর হাওলাদারের পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, ইয়াছিন আলী দীর্ঘদিন ডায়াবেটিস, পেটে ব্যাথাসহ বিভিন্ন রোগে ভুগছিল। এক পর্যায়ে সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে গোয়ালঘর থেকে গরু বাধার দড়ি নিয়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। ঘরে ঢুকে ইয়াছিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা পরিবারের সদস্যদের সহায়তায় দ্রুত নামিয়ে স্থানীয় গ্রামডাক্তারকে খবর দেন। গ্রামডাক্তার ঘটনাস্থলে এসে ইয়াছিন আলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মিলন ঘোষ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com