সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কোরোনাভাইরাসে এক দিনে শনাক্ত ৬৪১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: দেশে টানা তৃতীয় দিনের মত ২৪ ঘণ্টায় ছয়শর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পৌঁছেছে ১৫ শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে মৃত্যু হয়নি কারও। সর্বশেষ গত ২১ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। সেদিন ৮৮৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশ, যা আগের দিন ১২ দশমিক ৭৩ শতাংশ ছিল। নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩৪৫ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২২০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৫০০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলাতেই গত এক দিনে করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগীর সন্ধান মিলেছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ২৯ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬১ কোটি ৩০ লাখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com